প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার জন্য বাড়ানো সময়সীমা শেষ হয়ে গেছে। এর ফলে গতকাল শুক্রবার থেকে পূর্বের নিয়ম অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ করতে হচ্ছে।
গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের একটি নির্দেশনায় জানানো হয়েছিল যে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি পুনর্বহাল থাকবে। সেই অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
এই পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানগুলোর খোলা রাখার সময় দুই ঘণ্টা কমে গেছে। বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেটের বন্ধের সময়সূচি পরিবর্তন করেছে সরকার।
সর্বশেষ ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান করে। ওই সময়সীমা শেষ হওয়ার পর গতকাল থেকে পূর্বের নিয়ম কার্যকর হয়েছে।
এ নিয়ম অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। এরপর ঈদুল আজহা উপলক্ষে গত ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে রাত ৯টা করা হয়। গত ১২ আগস্ট দোকানপাট বন্ধের সময় আরো এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন