প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৭, লালবাগ বিভাগ থেকে ৩২, ওয়ারী বিভাগ থেকে ৪৫, মতিঝিল বিভাগ থেকে ৫০, তেজগাঁও বিভাগ থেকে ৫০, মিরপুর বিভাগ থেকে ১১৪, গুলশান বিভাগ থেকে ৪৭, উত্তরা বিভাগ থেকে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিটিটিসি একজন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৩ জন গ্রেপ্তার হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি এবং একজন ভিকটিম। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন