প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। মনোনীত তিন সদস্য হলেন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. রেজাউল করিম এবং অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাদের নতুন সদস্য হিসেবে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।
জানা গেছে, নতুন তিনজনকে দুটি ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। ডিন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম।
অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম মন্তব্য করেন, পূর্বে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার। তিনি বর্তমানে উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করায়, তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি আরও জানান, আজকের সিন্ডিকেট সভায় ডিন ক্যাটাগরিতে দুজনকে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম অন্তর্ভুক্ত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন