প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-চট্টগ্রাম রুটে চলমান আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এবার সরাসরি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাতায়াত শুরু করতে যাচ্ছে। আগামী সোমবার সন্ধ্যা ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটির প্রথম কক্সবাজারগামী যাত্রার উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছেন। রেলওয়ের প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ট্রেনটি ছেড়ে যাবে এবং পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। কক্সবাজার থেকে ফিরতি যাত্রা সকাল ৮টায় শুরু হবে; ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার কমলাপুর স্টেশনে আসবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর। দীর্ঘ সময় ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের কাছে এটি একটি পরিচিত ও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শুধু দুই নগরী নয়, যাত্রাপথের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা নিয়মিতভাবে এই ট্রেনে যাতায়াত করে আসছিলেন। রুট সম্প্রসারণের ফলে কক্সবাজার নতুনভাবে যুক্ত হয়েছে ট্রেনটির দীর্ঘদিনের যাত্রাপথের সঙ্গে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ার ফলে এই রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা দেশের দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের ভ্রমণের পাশাপাশি স্থানীয়দের যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন