প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক বছর আগে কঠোর নিয়মকানুন কার্যকর করা সত্ত্বেও ২০২৪ সালেও আফ্রিকান স্বর্ণের চোরাচালানের প্রধান গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে এসেছে। এই তথ্যটি বেসরকারি সংস্থা সুইসএইডের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যথাযথ সতর্কতা বিধি কার্যকর করার পরও সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই, আনুমানিক ৪১৩ মেট্রিক টন আফ্রিকান স্বর্ণ চোরাচালানের মাধ্যমে গ্রহণ করেছে। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫২ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে।
সুইসএইড জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের সরকারি আমদানির তথ্যের সঙ্গে আফ্রিকান দেশগুলোর রফতানির তথ্য তুলনা করে চোরাচালানের পরিমাণ নির্ধারণ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের তথ্যের ভিত্তিতে ২০২৪ সালে প্রকাশিত সংস্থাটির সর্বশেষ সমীক্ষার তুলনায় সন্দেহভাজন চোরাচালানের পরিমাণ ১ শতাংশ বেড়ে গেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সুইসএইডের মতে, সংযুক্ত আরব আমিরাতের যথাযথ সতর্কতা বিধি চালুর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। তবে তাদের অনুসন্ধানে দেখা গেছে, দেশটির বেশিরভাগ স্বর্ণ শোধনাগার এসব বিধি মানতে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে মেনে চলেছে।
প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি মন্ত্রণালয় সুইসএইডকে জানিয়েছে যে, দেশটির পরিশোধিত স্বর্ণ উৎপাদনের প্রায় ৯০ শতাংশ সরবরাহ করে এমন ১৩টি শোধনাগারকে ‘সম্মত’ অথবা ‘স্বল্প-ঝুঁকিপূর্ণ বিচ্যুতিসহ সম্মত’ হিসেবে রেটিং দেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন