প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপ ভেঙে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। মণ্ডপ ভেঙে পড়ার পর হুড়োহুড়ির কারণে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এই ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার রাতে আকস্মিকভাবে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে একদল দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে জোর করে ঢুকে পড়েন। ভিড় এতটাই বেশি ছিল যে পা রাখার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। অতিরিক্ত চাপ এবং হুড়োহুড়ির ফলে হঠাৎ করে মণ্ডপের একটি অংশ ভেঙে পড়ে। এসময় দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি বেড়ে গেলে অনেকেই অন্যদের পায়ের নিচে চাপা পড়েন।
ভিড় এবং হুড়োহুড়ির কারণে মণ্ডপের সুরক্ষায় থাকা সিভিক ভলান্টিয়ার ও পুলিশ উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী এবং কিছু শিশু রয়েছে। এছাড়া, অন্তত ২৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া চিকিৎসক ডা. তমাল ভট্টাচার্য বলেন, "যাদের উদ্ধার করা হয়েছে তাদের চারজনকে আমি দেখেছি। একজনকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আমার ধারণা বাকি দুইজন এরই মধ্যে মারা গেছে। আমরা চেষ্টা করছি যত বেশি মানুষকে সেভ করা যায়। এর বাইরে অন্য কিছু বলার নেই।"
এদিকে, ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বিগ্ন পরিবারগুলোর সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। আপাতত দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপ বন্ধ করে রাখা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে ‘হৃদয় বিদারক’ হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন, আঞ্চলিক সরকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন