প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানায় ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে এক নারী প্রাণ হারিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রীতি গ্রুপের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বিস্ফোরণের পর সিলিন্ডারটি উড়ে এসে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ করেই বিকট শব্দে লরির সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় লরির যন্ত্রাংশ ও সিলিন্ডারের অংশ ছিটকে গিয়ে পার্শ্ববর্তী দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই নারীর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে জানান, “আমার স্বামী মারা গেছেন। সন্তান নিয়ে জামগড়া এলাকায় থেকে দর্জির কাজ করি। কয়েকদিন আগে মা আমার বাসায় বেড়াতে আসেন। বিস্ফোরণের সময় আমি দোকানে কাপড় বানানোর কাজ করছিলাম। মা দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি সিলিন্ডার উড়ে এসে মায়ের মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমার ছেলেও আহত হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
সাভার ও আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কোম্পানির পরিত্যক্ত একটি জায়গায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
ওই নারী নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে কারখানার গেটের সামনে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন