প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে হাম উপসর্গে আটজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৫ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ছিল ৫১ জন, আর গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবরের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন