প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়ে কারাবন্দী বাবা বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির জন্য আকুতি জানায় দুই কন্যা। এই ঘটনার প্রেক্ষিতে, প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন রেন্টুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
প্রশাসক পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি আইনি সহযোগিতা এবং পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির জনসভা শেষে বাসে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়ে দুই কন্যা বাবার মুক্তির জন্য আকুতি জানায়। এই ঘটনার পর প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গতকাল বুধবার মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাদের দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রশাসক তাদের আর্থিক সহায়তা এবং কারাবন্দি নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে মাহফুজুর রহমান রিটন মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কারাগারে বন্দি নেতার আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তার মামলা-সংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বিএনপি নেতার কন্যা জারিন তাসনিম রাহি জানান, প্রধানমন্ত্রী তাকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং তাদের পরিবারের পাশে থাকার দায়িত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রশাসক ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে এবং তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন