প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) উদ্যোগে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
এ সময় বাটজার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে, সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য, এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী।
অনুষ্ঠানে বাটজার স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান উপস্থিত ছিলেন। তিনি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতের টেকসই উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের জন্য গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন