প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নতুন দুই সদস্য সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।
নবনিযুক্ত তথ্য কমিশনের সদস্যবৃন্দ সাক্ষাৎকালে জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে সরকার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয়। একইসঙ্গে সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতি ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ এর ১৫(১) ধারা অনুযায়ী তাদের এই পদে নিয়োগ প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন