প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১১ নভেম্বর, ২০২৬ : আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) এই আয়োজন করছে ‘উইথ ট্রুথ, কারেজ অ্যান্ড স্ট্রাগল’ স্লোগানের মাধ্যমে।
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের জন্য ফেস্টে অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগ্রহী সাংবাদিকরা নিবন্ধনের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত সময় পাবেন। নিবন্ধন ফি জনপ্রতি ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। নিবন্ধনের লিংক: https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6|
বুধবার রাতে ফেস্টের সদস্য সচিব ও চবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
চবিসাস জানায়, দিনব্যাপী এই আয়োজনে ‘বেস্ট ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিস্ট অ্যাওয়ার্ড’, সেমিনার, প্যানেল ডিসকাশন, স্টোরিটেলিং, সংবাদ প্রদর্শনী, পিঠা উৎসব ও কনসার্টের আয়োজন থাকবে।
ফেস্টের বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয় পরিচালনা কমিটি ও আটটি উপ-কমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, আহ্বায়ক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সদস্য সচিব যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন