প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে একটি বিতর্কিত অডিও রেকর্ডের কারণে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, আদেশে ভুলবশত রফিকুল ইসলাম নাম উল্লেখ করা হলেও পদবি অনুযায়ী তিনি রাকিবুল হাসান। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত কথোপকথন শোনা যায়। অডিওতে এক কণ্ঠকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’ সেখানে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও মন্তব্য করা হয়।
অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে কড়া সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ সদর দপ্তর থেকে প্রত্যাহারের এই পদক্ষেপ নেওয়া হলো।
এদিকে ভাইরাল হওয়া এই অডিও রেকর্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে সাফাই গেয়েছেন ওসি রাকিবুল হাসান। তিনি দাবি করেছেন, অডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি লেখেন, এআই প্রযুক্তি দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে খবর প্রকাশের অনুরোধ জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন