প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের রাজস্থানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ২টার দিকে রাজ্যের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। শম্ভুপুরা গ্রামের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির ক্রুজার গাড়ির ধাক্কা লাগার ফলে হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালকের চোখে ঘুম চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ মেডিকেল দল মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন।
বার্তা সংস্থা এএনআইকে তিনি জানান, নিহতরা খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন। নিহত ও আহত সবাই একই পরিবারের সদস্য। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।
দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের একজন জানান, তিনটি গাড়িতে করে মোট ৩৬ জন আত্মীয় খাটু শ্যামজি থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, তাঁদের দুটি গাড়ি পেছনে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি সামনে চলে গিয়েছিল। পরে ওই গাড়িতে থাকা এক স্বজনের ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ওই স্বজন আরও জানান, পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে যাত্রা শুরু করেছিলেন। ফেরার পথে একটি হোটেলেও বিরতি নিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার আগেই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের নয়জনের প্রাণহানি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন