প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য এই প্রেস বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মৃত শিশুদের মধ্যে ঢাকা, হবিগঞ্জ এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ১৫ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন