প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাতের পর রাত কম ঘুমিয়ে দিন কাটানো হচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শরীর ঠিকই আছে। কিন্তু এই সমস্যা আসলে তলে তলে তৈরি হচ্ছে। মাত্র চার ঘণ্টার ঘুম একজন পুরুষের জন্য বিপদ ডেকে আনতে পারে।
রাতের ঘুম ও জীবনযাত্রার কিছু অভ্যাসের কারণে শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে। আপনার শরীরে দৈনিক টেস্টোস্টেরনের বড় একটি অংশ তৈরি হয় গভীর রাতের ঘুমের সময়।
কাজের চাপ এবং দুশ্চিন্তার কারণে ঘুম কম হওয়া স্বাভাবিক। তবে যদি রাতের পর রাত ঘুম কম হয়, তাহলে সমস্যা গুরুতর হয়ে ওঠে। প্রতিদিনের জীবনযাপন ও কাজের ধারায় ‘স্লিপ সাইক্ল’ বদলে যাচ্ছে। কখনো অফিসের কাজের জন্য রাত জেগে কাটানো, আবার কখনো বেশি রাত পর্যন্ত টিভি দেখা, ল্যাপটপ অথবা মোবাইল ব্যবহার করে সময় কাটানো হচ্ছে। সব মিলিয়ে ঘুমের সময় প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে।
কিন্তু আপনার শরীরের ঘড়ি কি এত দ্রুত সময় পালটাতে পারছে? এর ফলে ঘুমের অভাবে ক্লান্তি ও অবসাদ গ্রাস করছে। আরেকটি সমস্যা হচ্ছে, কম ঘুম পুরুষের শুক্রাণুদের মান কমিয়ে দিচ্ছে। ফলে বন্ধ্যত্বের সমস্যা বেড়ে যাচ্ছে।
মনে রাখা প্রয়োজন, আপনার শরীরেরও একটি ঘড়ি রয়েছে, যাকে বলা হয় ‘জৈবিক ঘড়ি’। এই ঘড়ি নির্দিষ্ট ছন্দে চলে। দেহঘড়ির এই ছন্দ মেনে ২৪ ঘণ্টা ধরে নানা গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যকলাপ চলতে থাকে। রাতে নির্দিষ্ট সময়ে ঘুম আসে, সকালে ঘুম ভাঙে এবং নির্দিষ্ট সময়ে খিদে পায়। এই জৈবিক সময়ছন্দকে ‘সার্কাডিয়ান রিদম’ বা ‘বায়োলজিক্যাল ক্লক’ বলা হয়। সেই অনুযায়ী হরমোনের ক্ষরণও নিয়ন্ত্রিত হয়।
হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা এ বিষয়ে দেখেছেন, মস্তিষ্কের হাইপোথ্যালামাসের ভেতরে হাজার হাজার নিউরন নিয়ে গঠিত ‘সুপ্রাকিয়াসম্যাটিক নিউক্লিয়াস’ শরীরের কেন্দ্রীয় ঘড়ি হিসেবে কাজ করে। এই ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় এবং বাইরের সময়চক্রের সঙ্গে শরীরের সামঞ্জস্য বজায় রাখে।
যদি কোনো কারণে ঘড়ির ছন্দ বিগড়ে যায়, তাহলে শরীরের ভেতরে তৈরি প্রোটিন এবং হরমোনগুলোর ভারসাম্যও নষ্ট হয়ে যায়। জৈবিক ঘড়ির নিয়ম অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্কের জন্য রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। ওই সময়ে শরীরে নানা হরমোনের ক্ষরণ ও তাদের ক্রিয়াকলাপ চলতে থাকে। যদি এই সময়টাকে কমিয়ে ২-৪ ঘণ্টায় নিয়ে আসা হয়, তখনই গুরুত্বপূর্ণ হরমোনগুলোর কার্যক্রম নষ্ট হয়ে যায়। এর মধ্যে টেস্টোস্টেরন হরমোনও রয়েছে।
হার্ভার্ডের গবেষকরা আরও পরীক্ষা করে দেখেছেন, যে ব্যক্তি প্রতি রাতে জেগে থাকেন এবং ভোরের দিকে মাত্র ৪ ঘণ্টা ঘুমান, তার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য ঠিক থাকে না। এই হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে শুক্রাণুর উৎপাদন ও গুণগত মানও নষ্ট হয়। ফলে স্বাভাবিকভাবেই বন্ধ্যত্বের সমস্যা বেড়ে যায়।
দেহঘড়ি বিগড়ে গেলে কর্টিসল হরমোনের ক্ষরণও বাড়ে। কর্টিসলকে বলা হয় ‘স্ট্রেস হরমোন’। কর্টিসল বেড়ে গেলে টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়। ফলে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপপনিয়া’-র ঝুঁকি বাড়ে। এই রোগে ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যায়। প্রদাহ বাড়ে, যা থেকে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে।
আর দেহঘড়ি দীর্ঘ সময় ধরে বিঘ্নিত হলে টাইপ-২ ডায়বেটিস, স্থূলতা, হৃদরোগ—এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে। এর ফলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। তাই রাতে টানা ঘুম জরুরি। যদি ঘুম আসতে না চায়, তাহলে মেডিটেশন করুন বা ব্রিদিং এক্সারসাইজ, এটি ঘুমের সমস্যা দূর করতে সহায়তা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন