প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়ের জনপদ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে, শীতের প্রকোপ বাড়ছে। মধ্যরাত থেকে এখন পর্যন্ত পুরো জেলা কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। যদিও তীব্র শীত অনুভূত হচ্ছে না, তবে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর পূর্বে সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রী এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এই তথ্যটি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
ব্যারিষ্টার বাজার এলাকার বাসিন্দা শাহীন জানিয়েছেন, "ঘন কুয়াশায় দূরে দেখা যায় না। দিন দিন ঠান্ডা বাড়তেছে। গুরি গুরি বৃষ্টির মতো কুয়াশাও ঝড়ছে।"
শুড়িভিটা এলাকার ট্রাক্টর চালক কালাম বলেছেন, "ঘন কুয়াশার কারণে দূরে দেখা যায় না। হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।"
অন্যদিকে, তীব্র শীতের কারণে বিভিন্ন শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শীতজনিত রোগীদের ভিড় বৃদ্ধি পেয়েছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন