প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রে পরিবারের মোট ঋণের পরিমাণ প্রথম প্রান্তিকে রেকর্ড ১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে অনেক পরিবার এখন দৈনন্দিন খরচ মেটাতে ক্রেডিট কার্ডের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।
মানি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের টেড রসম্যান মন্তব্য করেন যে, ঋণসংক্রান্ত পরামর্শ নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির ঋণ ব্যবস্থাপনা কর্মসূচিতে অংশগ্রহণ গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালের শুরুতে তুলনা করলে আর্থিক পরামর্শ নেওয়ার সেশনের সংখ্যা ১৪৩ শতাংশ বেড়েছে।
রসম্যানের মতে, এই আর্থিক চাপের প্রধান কারণ হলো প্রায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি। তিনি উল্লেখ করেন, মানুষ এখন প্রায় সবকিছুর জন্য আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের উল্লেখ করে তিনি জানান, ২০১৯ সালের তুলনায় খাদ্যের দাম ৩৩ শতাংশ বেড়েছে।
শুধু খাদ্য নয়, গাড়ি, জ্বালানি, চিকিৎসা, বাসস্থান এবং শিশুদের দেখাশোনার খরচও মহামারির পূর্ববর্তী সময়ের তুলনায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বলে জানান রসম্যান। এর ফলে অনেক পরিবারকে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হচ্ছে, সঞ্চয় ভাঙতে হচ্ছে এবং কোন বিল আগে পরিশোধ করা হবে, তা নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
তবে ঋণের কারণে অনেকে লজ্জায় সাহায্য চাইতে চান না। রসম্যান বলেন, ক্রেডিট কার্ডের ঋণ নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সামাজিক সংকোচ কাজ করে। তাঁর প্রতিষ্ঠানের পরামর্শদাতাদের কাছে অনেকেই জানতে চান, তাঁদের আর্থিক পরিস্থিতি কি সবচেয়ে খারাপ উদাহরণ।
রসম্যানের মতে, এই লজ্জা দূরে রাখা উচিত, কারণ একই পরিস্থিতিতে রয়েছেন লাখো মানুষ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের প্রায় অর্ধেকই প্রতি মাসে পুরো ঋণ পরিশোধ করতে পারেন না এবং এক মাসের ঋণ পরের মাসে বহন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন