প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে, যা বিএনপির দলীয় কার্যালয় এবং নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাড.মজিবুর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। ১৭ বছর ধরে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তার দেখানো পথ অনুসরণ করে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে কাজ করছেন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।
এ সময় নেতা কর্মীরা একটি আধুনিক, স্বনির্ভর, গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অপরদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা বিএনপি নগরীর অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহিন।
এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, ঢোল ও বাঁশি নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন