প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টির কারণে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। মাঠের কাঁচা ও পাকা ধান, এমনকি কাটা ধান এবং পেঁয়াজের বীজতলা পানিতে ডুবে গেছে। এর ফলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, পাশাপাশি পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে গো-খাদ্যের সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শন করার সময় দেখা গেছে, কৃষকদের কাটা ধান, পাকা ও আধাপাকা ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। একইভাবে পানির নিচে রয়েছে পেঁয়াজের বীজতলা। এই পরিস্থিতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
হাজরা মেনা গ্রামের কৃষক আমত আলী জানিয়েছেন, তার পেঁয়াজের বীজতলা সম্পূর্ণরূপে পানিতে ডুবে গেছে। তিনি পেঁয়াজের আবাদ নিয়ে চরম হতাশায় ভুগছেন।
দেবনগর গ্রামের কৃষক কদর মিয়া বলেন, মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ধান এবং পেঁয়াজের বীজতলা সবই পানিতে তলিয়ে গেছে। তিনি এখন কী করবেন, তা নিয়ে চিন্তিত।
ধলহরাচন্দ্র গ্রামের কৃষক বিপুল কুমার জানিয়েছেন, তার পেঁয়াজের বীজতলা ও জমির ধান সবই পানিতে ডুবে গেছে। নতুন করে পেঁয়াজের বীজ জমিতে দিতে হবে, কিন্তু সেই বীজ কেনার জন্য টাকা কোথা থেকে পাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
কৃষকদের আশঙ্কা, যদি বৃষ্টির কারণে কাটা ধান ও খড় নষ্ট হয়, তাহলে গো-খাদ্যের সংকট আরও তীব্র হবে। অন্যদিকে, পেঁয়াজের বীজতলা নষ্ট হলে নতুন করে বীজ সংগ্রহ করতে না পারলে পেঁয়াজের আবাদও ব্যাহত হতে পারে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানিয়েছেন, বৃষ্টির ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন