প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বন বিভাগ সুন্দরবনে বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের চেক ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
এই আর্থিক সহায়তা সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী প্রদান করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১০ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৌয়াল বাবলু গাজী। বাঘের আক্রমণে গুরুতর আহত বাবলুকে তার সঙ্গীরা প্রায় ১০ মিনিটের চেষ্টায় উদ্ধার করেন।
ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, জেলে, বাওয়ালি ও মৌয়ালরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনসংলগ্ন এলাকার মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমানো এবং বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এছাড়া, লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করা হচ্ছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে বন বিভাগ।
খুলনা বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, "এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন