প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সরকার রোহিঙ্গা ইস্যুকে বিশ্বে সময়োপযোগী রাখতে চায়।
তিনি রবিবার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ উল্লেখ করেন, বিএনপি সরকার থাকুক বা না থাকুক, রোহিঙ্গা ইস্যুতে সবসময় সক্রিয় ছিল। তিনি বলেন, জিয়াউর রহমান রোহিঙ্গা ইস্যুতে সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মেরুদন্ড সোজা ছিল না, যার ফলে চীন, ভারত, মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে যথাযথভাবে জোর দিতে পারেনি।
প্রতিমন্ত্রী আরও জানান, মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন