প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে বাদ পড়েছেন। কুঁচকির ইনজুরির কারণে প্রোটিয়াদের জন্য সিরিজ নির্ধারনী শেষ টেস্টে নর্টির অনুপস্থিতি নিশ্চিত হয়েছে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুই টেস্টের পর ১-১ সমতা বিরাজ করছে।
গেবেরহাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিং করার সময় কুঁচকির ইনজুরিতে আক্রান্ত হন নর্টি। তিনি নিজের চতুর্থ ওভারের তৃতীয় ডেলিভারির সময় চোট পেয়ে মাঠ ছাড়েন এবং এরপর আর ফিরে আসতে পারেননি। ৩.৩ ওভার বল করে ৫ রানে ১ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার।
সাড়ে তিন বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছিলেন নর্টি। সিরিজের প্রথম টেস্টে ডারবানে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি।
নর্টির ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে কর্বিন বশ, জেরাল্ড কোয়েৎজি ও ডেন প্যাটারসনের মধ্যে যেকোন একজনের খেলার সুযোগ তৈরি হয়েছে।
যদি দক্ষিণ আফ্রিকা তিন পেসার নিয়ে একাদশ সাজায়, তাহলে দলে ফিরতে পারেন বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। দ্বিতীয় টেস্টের একাদশে তাকে রাখা হয়নি। ঐ ম্যাচে একমাত্র স্পিনার হিসেবে সাইমন হার্মারকে রাখা হয়েছিল। প্রথম ইনিংসে উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন তিনি।
এক টেস্ট পর দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভেরেনি। তাকে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচে খেলার পর, দ্বিতীয় টেস্টের জন্য বাদ পড়েন ভেরেনি। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন রায়ান রিকেলটন।
অস্ট্রেলিয়া ২১৪ রানের জয়ে সিরিজ শুরু করে। দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৩১ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
কেপ টাউনে আগামী ২৭ অক্টোবর থেকে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকলটন, কাইল ভেরেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন