প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে স্থানীয় বিজয় মেলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, সাবেক সহসভাপতি মো. আজাদ হোসেন খান, মো. মোতালেব হোসেন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, বিএনপি নেতা জিপি আব্দুল আউয়াল, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির ও মাহাবুবুল আলম উজ্জ্বল, সদর সচিব তুহিনুর রহমান তুহিন, যুবদল নেতা মো. ফজলুল করিম শামীম ও রাশেদুল ইসলাম সুমন এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক।
এছাড়া বিএনপি, কৃষক দল, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
অন্যদিকে, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে ঘিওর উপজেলায় নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন