প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কার্বন নিঃসরণকে কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ সংক্রান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের সময় প্রধানমন্ত্রী একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন, যা আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে সহায়ক হবে। একই সঙ্গে, কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কাজের সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করেন সরকারপ্রধান।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলােবায়ু পরিবর্তনবিষয়ক এক সভায় তিনি এই নির্দেশনা ও গুরুত্বারোপ করেন।
সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বৃদ্ধি করার ওপর বিশেষভাবে জোর দেন। এ সময়ে কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার, নির্ভরযোগ্য তথ্যভান্ডার (ডেটাবেজ) গড়ে তোলার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর তাগিদ দেন তিনি।
সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানান, কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ অনেক বৃদ্ধি পাবে।
পরিবেশ সুরক্ষার জন্য কার্বন ক্রেডিট একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা হিসেবে কাজ করে। বায়ুমণ্ডলে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড ক্রাইম বিডি ডেস্ককিংবা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা অপসারণের জন্য একটি কার্বন ক্রেডিট প্রদান করা হয়। অন্যদিকে, কার্বন ট্রেডিং হলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে একটি বাজারভিত্তিক ব্যবস্থা। এতে আন্তর্জাতিক সংস্থা বা সরকার নির্দিষ্ট কোনো দেশ বা প্রতিষ্ঠানের জন্য কার্বন নিঃসরণের একটি সীমা নির্ধারণ করে। নির্ধারিত সীমার বেশি কার্বন নিঃসরণ হলে, বাজার থেকে কার্বন ক্রেডিট কিনে তা সমন্বয় করতে হয়। যেসব দেশ বনায়ন বা পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে কার্বন নিঃসরণ কমায়, তারা এ ধরনের ক্রেডিট অতিরিক্ত নিঃসরণকারী দেশগুলোর কাছে বিক্রি করতে পারে।
আজকের এই উচ্চপর্যায়ের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন; প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন