প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করার জন্য লাখো মুসল্লি একত্রিত হন। মসজিদুল হারাম এবং এর আশপাশের এলাকায় পবিত্র কাবা শরিফকে কেন্দ্র করে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
শুক্রবার (২৩ অক্টোবর) মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করেন শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি পবিত্র দুই মসজিদের কর্তৃপক্ষের নির্ধারিত সূচি অনুযায়ী জুমার নামাজ পরিচালনা করেন।
শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের একজন প্রখ্যাত আলেম এবং মসজিদুল হারামের জ্যেষ্ঠ ইমাম। তিনি ১৯৫০ সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে উচ্চশিক্ষা ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
১৯৮৪ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘ সময় ধরে সেখানে ইমামতি ও খুতবা প্রদানের দায়িত্ব পালন করে আসছেন। ইসলামি জ্ঞানচর্চা ও ধর্মীয় কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি সুপরিচিত।
পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সমাগম ঘটান। বিশেষ করে ওমরাহ পালনকারীদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ সব সময় প্রাণবন্ত থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন