প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে ভ্রমণের সময় আবাসন সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্ভাবনা এড়াতে সতর্কবার্তা জারি করেছে। শহরটিতে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসনের কঠোর ব্যবস্থাগুলোর কথা মাথায় রেখে ভ্রমণকারীদের অগ্রিম হোটেল নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ আগস্ট কলকাতায় ঘটে যাওয়া এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদারে তৎপর হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে এমন বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা বিধি মেনে এসব হোটেল পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।
এমন পরিস্থিতিতে কলকাতায় এসে আবাসনের বিষয়ে কোনো সমস্যা যাতে না হয়, সেই জন্য ঢাকা ত্যাগ করার আগে হোটেলের কক্ষের প্রাপ্যতা ও কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগী এবং তাদের সফরসঙ্গীদের (অ্যাটেনডেন্ট) জন্য কলকাতায় পৌঁছানোর পূর্বেই হোটেল বুকিং সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেল থেকে হাসপাতালের দূরত্ব, বুকিংয়ের বৈধতা এবং প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা সম্পর্কে আগেভাগেই খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপ-হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্রমণকালীন ভোগান্তি এবং যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে বাংলাদেশি পর্যটক ও রোগীদের স্থানীয় নিরাপত্তা বিধি মেনে সতর্কতার সঙ্গে ভ্রমণ পরিকল্পনা করা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন