প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের আসন ৩, ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনে ভোটগ্রহণের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করে ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন কমিশন চিঠিতে জানায়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি গঠন করা হবে। এই কমিটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ‘আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হবে। এ প্রেক্ষাপটে অভিজ্ঞতাসম্পন্ন প্রতিনিধি (উপসচিব/মেজর/পুলিশ সুপার সমমর্যাদার নিম্নে নয়) মনোনয়ন করে জরুরি ভিত্তিতে নাম ও মোবাইল নম্বর সরবরাহের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, তাদের নিজ নিজ বাহিনীর সংগঠন, চেইন অব কমান্ড, মোতায়নের তথ্য ইত্যাদি বিষয়ে জ্ঞানসম্পন্ন হতে হবে। এছাড়া, সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে মোতায়েনকৃত সব প্রতিনিধির সঙ্গে যোগাযোগ স্থাপন ও দক্ষতার সঙ্গে তথ্য আদান-প্রদানে সক্ষমতা এবং মিসইনফরমেশন/ডিসইনফরমেশন সংক্রান্ত প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন হওয়া প্রয়োজন। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন