প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ন্যাটোর ঐক্য ও শক্তি যাচাই করার উদ্দেশ্যে পোল্যান্ডে উসকানিমূলক হামলা করতে পারে মস্কো। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা এ নিয়ে পরিকল্পনাও করছে। এর মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা জোটের অন্তর্ভুক্ত এলাকায় প্রবেশের মতো পদক্ষেপ।
পোল্যান্ডের গণমাধ্যম ‘ওনেট’-এ ওয়াশিংটনের এই সতর্কবার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ প্রেসিডেন্ট কারোল নাভরোকির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, মস্কোর পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন একাধিকবার পোল্যান্ডকে সতর্কবার্তা দিয়েছে।
রাশিয়ার এই উসকানিমূলক পদক্ষেপের মূল উদ্দেশ্য হবে উত্তেজনা বাড়িয়ে দেওয়া এবং ইউক্রেনে পশ্চিমা মিত্রদের সহায়তা কর্মসূচি স্থগিতে বাধ্য করা। আগামী কয়েক মাসের মধ্যে এই হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওনেট জানায়, উসকানিমূলক পদক্ষেপের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা বিমান হামলার মতো পরিস্থিতি তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। এ ধরনের পদক্ষেপের লক্ষ্য হতে পারে পোল্যান্ডকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য করা।
একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সীমান্ত অঞ্চলে সবচেয়ে চরম পরিস্থিতিতে একটি ‘হাইব্রিড হামলা’ ঘটতে পারে। রাশিয়া বা বেলারুশের সৈন্যদের অনুপ্রবেশ হওয়ার শঙ্কাও থাকে। মস্কো এসব ঘটনার বিষয়ে দাবি করতে পারে যে, এগুলো জিপিএস ত্রুটি অথবা হেলিকপ্টার উদ্ধার অভিযান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন