প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীপাবলির উৎসব শেষ হওয়ার পর দেশের একাধিক শহর দূষণের চাদরে ঢেকে গেছে। বিশেষ করে দিল্লির বাতাসের মান নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। উৎসবের আনন্দে বাজি পোড়ানোর ফলে পরিবেশের ওপর এর প্রভাব পড়েছে। এ বিষয়ে এবার মন্তব্য করেছেন ইনফ্লুয়েন্সার ও রিয়্যালিটি শো তারকা উরফি জাভেদ। তিনি মূলত তার অদ্ভুত, বৈচিত্র্যময় ফ্যাশন সেন্স বা ডিআইওয়াই পোশাকের কারণে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।
উরফি জাভেদ সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাজি পোড়ানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি জানিয়েছেন। ওই পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি উল্লেখ করেছেন— "কয়েকজনের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বাকিদেরও দূষণের ভোগান্তি পোহাতে হচ্ছে।"
দিল্লির পাশাপাশি মুম্বাইয়ের বাতাসের মান নিয়েও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। দীপাবলির পর দুই শহরেই দূষণের মাত্রা বেড়ে গেছে। দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণমান গুরুতর পর্যায়ে পৌঁছেছে। উৎসবের আগে সবুজ বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও রাতভর বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিভিন্ন স্থানে বাজি পোড়ানো অব্যাহত ছিল।
শুধু উরফি নন, দীপাবলির পর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন— "দীপাবলি আলো, ভালোবাসা, পরিবার এবং নতুন শুরুর উৎসব। কিন্তু প্রতি বছর উৎসবের পর দূষিত বাতাস, বাজির বর্জ্য, শব্দদূষণ এবং আতঙ্কিত পশুপাখির সমস্যা সামনে আসে।"
তিনি আরও বলেন, বাজি থেকে নির্গত ক্ষুদ্র কণা বাতাসের গুণমানকে আরও খারাপ করে তোলে। বিশেষ করে শিশু, প্রবীণ, শ্বাসকষ্টের সমস্যায় ভোগা মানুষ এবং পশুপাখিদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন