প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী, ২৪ অক্টোবর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযান চলাকালে ১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান পরিচালনা করে ১৩৩ জনকে গ্রেফতার করে এবং মাদকদ্রব্য উদ্ধার করে।
শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের কাছে এই তথ্য প্রকাশ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় খুন, খুনসহ ডাকাতি বা যৌতুকের জন্য হত্যার মতো বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি। তবে এই সময়ে ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতন মামলাসহ অন্যান্য খাতে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এর ফলে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৭টিতে।
এছাড়া একই সময়ে মোট ১৫টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে পরোয়ানভূক্ত ৫৮ জন, সাজাপ্রাপ্ত ১১ জন, তদন্তাধীন মামলার ৫১ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ১৩ জনসহ মোট ১৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ৮ জন মাদক কারবারি ও মাদকসেবিকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে ১টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ২১০ পিস ইয়াবা, ৪৩৩ পিস ট্যাপেন্টাডল এবং ২শ’ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে।
জনবান্ধব পুলিশিংয়ের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় মোট ৭৯১ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৯ জনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন