প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে ১২ কেজি ওজনের সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্রেতারা জানিয়েছেন, কিছু জায়গায় টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, বিশেষ করে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকা বা তারও বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ক্রেতা ও বিক্রেতাদের মতে, কিছু কোম্পানির গ্যাসের সরবরাহেও ঘাটতি রয়েছে।
ক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের প্রতি গুরুত্ব না দিয়ে কিছু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম নিচ্ছেন। বাজার তদারকির ঘাটতির সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে সংসারের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অনেককে চাহিদামতো সিলিন্ডার না পেয়ে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে।
মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহিণী সালমা আক্তার বলেন, "হঠাৎ এলপিজির দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে কষ্ট হচ্ছে।" তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন।
ব্যবসায়ী রনি হোসেন জানিয়েছেন, পাইকারি পর্যায়েই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। এর ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, "ডিলাররা নির্ধারিত দামে গ্যাস সরবরাহ করলে তারাও কম দামে বিক্রি করতে পারতেন।"
স্থানীয় খুচরা বিক্রেতাদের দাবি, গত দুই মাস ধরে তারা বসুন্ধরা গ্যাসের সিলিন্ডার পাচ্ছেন না। অন্য একটি কোম্পানির সিলিন্ডারও স্বাভাবিকের তুলনায় প্রায় ২০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে বলে তাদের বিশ্বাস।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি জানান, সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকায় এলপিজি বিক্রি নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, "বাজার নিয়মিত তদারকি করা হচ্ছে। কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন