প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ‘ভোলা নর্থ-৩’ নামে নতুন একটি কূপে প্রথমবারের মতো ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করেছে। নতুন এই কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটিতে আগুন জ্বালিয়ে গ্যাসের ড্রিল স্টেম টেস্ট শুরু করা হয়।
বাপেক্স জানায়, কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। গত ১৪ নভেম্বর এর পারফোরেশন সম্পন্ন হয়েছে। ডিএসটি শেষে গ্যাসের প্রবাহ ও কূপের চাপের তথ্য যাচাই করে ফলাফল জানানো হবে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, এ কূপ থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
বাপেক্স আরও জানায়, ভোলা জেলায় বর্তমানে তিনটি গ্যাসক্ষেত্র বিদ্যমান। এসব ক্ষেত্রে মোট গ্যাস কূপের সংখ্যা ১০টি। বর্তমানে জেলায় প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ কূপের চূড়ান্ত মজুতের পরিমাণ ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন