প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহের পরনে কালো রঙের প্যান্ট এবং নীল রঙের গেঞ্জি ছিল।
বুধবার (২২ জুলাই) দুপুরে শুভাঢ্যা ইউনিয়নের চরকালীগঞ্জ বড়ইতলা রহমান সাহেবের ডক সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিশ্চিত করে নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা গণমাধ্যমকে জানান, স্থানীয়রা কচুরিপানার সঙ্গে ময়নাতদন্তের জন্য ভাসতে থাকা মরদেহটি দেখে পুলিশকে খবর দেন। পরে সেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, মরদেহটি চার থেকে পাঁচ দিন যাবৎ পানিতে ভাসমান ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে হাত ও পায়ের চামড়া খসে গেছে। এই কারণেই পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, গত ১৮ জুলাই করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সাভার থেকে একটি পরিবার এসেছে। কিন্তু এটি তাদের নিখোঁজ স্বজনের মরদেহ কি-না, তা এখনও নিশ্চিতভাবে বলা যায়নি।
নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহটির প্রকৃত পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি হচ্ছ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন