প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ একটি বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক, ডাকাতি, দস্যুতা ও শিশু বলাৎকার মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।
এই অভিযানটি সোমবার (১২ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দক্ষ দল বিশেষ এই অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- মাদক মামলায় (১৫ পিস ইয়াবাসহ) পূর্ব সনমান্দি এলাকার মো. আলী হোসেন (৪৫), শিশু বলাৎকার মামলায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা ও স্থানীয় দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. মোশাহিদুল ইসলাম (৩২), ডাকাতি মামলায় পিরোজপুরের আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) এবং চান্দেরচকের জিয়াম (২৪), দস্যুতা মামলায় ভোলার মো. রমজান ও গোপালগঞ্জের শামীম শেখ (৩৯)।
বৈষম্যবিরোধী আইনে লাধুরচর এলাকার মো. রিপন মিয়া (৫৯), ওয়ারেন্টভুক্ত আসামি দমদমা মোগরাপাড়া এলাকার তিন ভাই মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭) ও মো. লিটন (৪৩) এবং জাকির (৫৫), মো. ইমরান হোসেন ও মো. বাবু।
এছাড়া গ্রেপ্তারকৃত মাদকসেবীদের মধ্যে ২২ জন রয়েছে- মো. নাইম আহমেদ, মো. জাহিদ, মো. সোহেল, মো. ইমরান, মো. রহিম, মো. আরিফ হোসেন, মো. সাইফুল আলম, রাকিবুল হাসান শান্ত, তরিকুল হাসান, রুবেল, মনির, নবী হোসেন, রাসেল, রনি, আরিফ হোসেন, আল-আমিন, সাগর সরকার, হালীম, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মো. হৃদয় মিয়া ও মোশারফ।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার পুলিশ এই বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন