প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নতুন মৌসুম শুরুর আগে, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালন্ড নিজের পরিচিত লুক বদলে ফেলেছেন। দীর্ঘদিনের সঙ্গী লম্বা সোনালি চুলকে কেটে তিনি একেবারে ছোট ছাঁট নিয়েছেন, যা তাকে নতুন রূপে উপস্থাপন করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুক প্রকাশ করে হালান্ড লিখেছেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’ চুল কাটার পুরো প্রক্রিয়া সম্পর্কে তিনি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে নতুন চেহারা দেখে পরিচিত ফুটবল ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ধারণ করা হয়েছে।
তাদের মধ্যে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা, সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশ এবং সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ অন্তর্ভুক্ত ছিলেন। গার্দিওলার সামনে ভিডিও কলে নতুন চেহারায় হাজির হলে তিনি বিস্মিত হন। হালান্ডকে দেখে তিনি মুখে হাত দিয়ে হাসতে শুরু করেন এবং পরে বলেন, ‘অসম্ভব! তোমার চুল আছে, তুমি ভাগ্যবান। তোমার মতো চুল যদি আমারও থাকত!’
নতুন ছাঁট পছন্দ হয়েছে কি না জানতে চাইলে গার্দিওলা জানান, তার ভালোই লেগেছে। তিনি একই সঙ্গে বলেন, যদি পছন্দ না হয়, তবে চিন্তার কিছু নেই—সময় গেলে চুল আবার বড় হবে।
গ্রিলিশের প্রতিক্রিয়া ছিল আরও মজার। হালান্ডকে নতুন চেহারায় দেখে তিনি মন্তব্য করেন, তিনি দেখতে বোর্ডে ১০ বছরের শিশুর মতো লাগছেন। ইব্রাহিমোভিচও বিস্ময় প্রকাশ করেন। অন্যদিকে ম্যানচেস্টার সিটির সমর্থক ও ওয়েসিসের তারকা নোয়েল গ্যালাঘার হাসলেও হালান্ডের নতুন লুককে স্বাগত জানিয়েছেন।
এবারের মৌসুমটি হালান্ডের জন্য নতুন অধ্যায়ের। ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর এটি প্রথম মৌসুম, যখন তিনি পেপ গার্দিওলাকে ছাড়া শুরু করছেন। গত মৌসুম শেষে গার্দিওলা দায়িত্ব ছাড়ার পর সিটির প্রধান কোচ হয়েছে এনজো মারেস্কা।
নতুন চেহারায় হালান্ড মাঠে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে নামেন। তবে তিনি গোলের দেখা পাননি। শেষদিকে মার্ক গেহি ও ইয়োশকো গাভার্দিওলের গোলে ২-১ ব্যবধানে নাটকীয় জয় পায় সিটি।
চুলের ছাঁট বদলেছেন হালান্ড, এখন দেখার বিষয় হলো, নতুন মৌসুমে তার গোলের অভ্যাসও কি বদলায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন