প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের সমর্থনে থাকা ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সময়ে, তারা দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান শহরের দিকে দুটি বিস্ফোরকবাহী ড্রোনও নিক্ষেপ করেছে।
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলোকে সতর্কতার সঙ্গে নস্যাৎ করে দিয়েছে। সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে থাকতেই ভূপাতিত করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এসব হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতির মাধ্যমে জোট হামলার বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে হুথি বিদ্রোহীদের হামলার চেষ্টা বৃদ্ধি পাওয়ার মধ্যে এই সর্বশেষ ঘটনা ঘটেছে।
এর আগে, ভোর ৪টার কিছু সময় পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী তাদের 'আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম'-এর মাধ্যমে রিয়াদ, নাজরান এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াদি আল-দাওয়াসিরে সম্ভাব্য আকাশপথের হুমকি নিয়ে সতর্কবার্তা জারি করে। এর কয়েক মিনিটের মধ্যে রাজধানী রিয়াদজুড়ে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সৌদি-ইয়েমেন জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি এক্সে জানান, রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে। এর আগে, তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও একটি ড্রোন ধ্বংসের খবরও জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন