প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : অধিকৃত পশ্চিম তীরের একটি সংঘাতপূর্ণ অঞ্চলে ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এই ঘটনার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এক ইসরাইলি বসতি স্থাপনকারীর গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, জেরিকোর সরকারি হাসপাতালের পরিচালক নিদাল বকর এএফপিকে জানান, আল-দুয়ুক আল-তাহতা গ্রামের ৬০ বছর বয়সী এক নারীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে জেরিকোর উপকণ্ঠে ফিলিস্তিনি হামলাকারীরা একটি গাড়ি নিয়ে ইসরাইলিদের একটি গাড়ির দিকে দ্রুত এগিয়ে যায় এবং সেটিতে ধাক্কা দেয়।
বিবৃতিতে দাবি করা হয়, এরপর ইসরাইলিদের লক্ষ্য করে পাথর ছোড়া হলে তারা নিজেদের রক্ষা করতে গুলি চালায়।
এই ঘটনায় ইসরাইলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের লোকজন হতাহত হয়েছেন। নিদাল বকর জানান, বসতি স্থাপনকারীদের গুলিতে আহত ওই গ্রামের আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আল-দুয়ুক এলাকায় তাদের চিকিৎসাকর্মীরা পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে এক নারী মাথায় ও ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ গুলিতে আহত হয়েছেন।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা বেড়েছে।
ওই নির্বাচনের আগে পশ্চিম তীরের কট্টরপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের সমর্থন পেতে তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, প্রচেষ্টা চালিয়েছিলেন।
সোমবার সকালে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে পৃথক একটি ঘটনায় ইসরাইলি বসতি স্থাপনকারীর গাড়ির ধাক্কায় পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা।
এদিকে, এএফপিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ঘটনাটি ছিল একটি সড়ক দুর্ঘটনা। বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তুকু শহরের মেয়র সাকর সুলাইমান এএফপিকে বলেন, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে। তারা বসতি স্থাপনকারীদের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর হামলার বৃদ্ধির ধারাবাহিকতায় এই ঘটনাকে নতুন সহিংসতা বৃদ্ধির অংশ হিসেবে উল্লেখ করেছে।
এছাড়া, মন্ত্রণালয় গাড়ি চালককে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে পাঁচ লাখের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বসবাস করছেন।
১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরাইলের দখলে রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হাতে ১ হাজার ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
ইসরাইলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনিদের হামলা অথবা ফিলিস্তিনি ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫১ জন ইসরাইলি নিহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন