প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
র্যাবের উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, শুধু নামের পরিবর্তন নয়, বিশেষ কিছু পরিবর্তন হতে যাচ্ছে। নতুন যে আইন প্রণয়ন হচ্ছে, তার মধ্য দিয়ে এ বাহিনীর নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এমনটাও জানান তিনি।
এম ইন্তেখাব চৌধুরী আরও বলেন, শুধু কাঠামোগত পরিবর্তন নয়, বাহিনীর কোনো সদস্য যদি অন্যায় বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তিনি আইনের আওতায় আসবেন। এটি একটি অনেক বড় সংস্কার, যার মাধ্যমে আগের অভিযোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি আরো উল্লেখ করেন, ভবিষ্যতে এ বাহিনী কীভাবে কাজ করবে, সেটি সরকারই নির্ধারণ করবে। নতুন যে আইন প্রণয়নের কাজ হচ্ছে, তার মাধ্যমে এ বাহিনীর জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
র্যাবের সাবেক কর্মকাণ্ড নিয়ে মামলা হয়েছে, এবং সুষ্ঠুভাবে বিচারকাজ পরিচালিত হচ্ছে, এ ক্ষেত্রে যতটুকু সহায়তা করা প্রয়োজন, সেটি সর্বোচ্চভাবে করা হবে বলেও জানান তিনি।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পরে, যখন অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্থাটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে, তখনও শুধু নামের পরিবর্তন নয়, বিশেষ কিছু পরিবর্তন হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ৯ আগস্ট বিমানবন্দর থানা এলাকাতে ক্রাউন প্লাজার সামনের স্থানে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী হাকিম এবং তথ্য সংগ্রহকারী কাউসার এবং বাস্তবায়নকারী জলিলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হাকিমের হেফাজত থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, হ্যান্ডকাফ ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানিয়েছেন, গত ১ মাসে র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০৪টি অস্ত্র উদ্ধার এবং ৬০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র ছিল।
গত ১৯ আগস্ট রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া ফলের আড়তে পরিচালিত বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করে আসা একটি চক্রের ১২ সদস্যকে হাতেনাতে আটক করেছে র্যাব বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন