প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন শিক্ষার্থীদের জন্য জানানো হবে, কে কোন কলেজে ভর্তি হয়েছে, তার চূড়ান্ত ফলাফল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ভর্তি কমিটি এই ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এছাড়া, আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া নিবন্ধিত নম্বরে তাদের চূড়ান্ত মনোনয়নের ফল জানানো হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আজ রাতে যে ফল প্রকাশিত হবে, তাতে কোন শিক্ষার্থী কোন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলো, তা জানানো হবে।" ভর্তিপ্রক্রিয়া ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সশরীরে নির্বাচিত কলেজে গিয়ে ফি পরিশোধ করে ভর্তি হতে হবে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী আবেদন করে কলেজ পাননি অথবা কোনো কারণে আবেদন করতে পারেননি, তাদের ২৪ সেপ্টেম্বরের পর পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিলে কেউ বাদ পড়বে না।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।
এদিকে, অনলাইনে আবেদন করেও ভর্তি সুযোগ থেকে ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী বঞ্চিত হয়েছেন। বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন। দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো শিক্ষার্থী পছন্দক্রম বা চয়েজ দেননি। আর ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেয়নি। অর্থাৎ, এসব কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীও পায়নি।
গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন