প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চবি, ২৭ আগস্ট, ২০২৬ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী এবং চট্টগ্রামে কবির আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে তিনটি প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নজরুল গবেষণা কেন্দ্র।
আজ বৃহস্পতিবার সকালে, চবির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নজরুল গবেষণা কেন্দ্রে নাম জমা দিতে হবে।
এছাড়া, আগামী ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের ৩০০১ নম্বর কক্ষে (তৃতীয় তলা) প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে নজরুলগীতি, নজরুল কুইজ এবং নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি।
আবৃত্তি প্রতিযোগিতার জন্য ‘বিদ্রোহী’, ‘প্রলয়োল্লাস’, ‘ধূমকেতু’, ‘সাম্যবাদী’, ‘মোহররম’, ‘শাত-ইল-আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘অগ্নিবীণা’, ‘কুলি-মজুর’ ও ‘রক্তাম্বর-ধারিণী মা’ কবিতাগুলো নির্ধারণ করা হয়েছে।
নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে। নজরুলের সাহিত্য ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নাম, বিভাগ ও সেশনসহ প্রয়োজনীয় তথ্য নজরুল গবেষণা কেন্দ্রে জমা দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন