প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাঠ পর্যায়ের কর্মকর্তারা এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করবেন। নির্বাচন কমিশন (ইসি) এই সম্পর্কিত নতুন পরিপত্র জারি করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) তারিখে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্মতারিখ সংশোধনের আবেদন এবার থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধন এবং নিজের ও পিতা-মাতার নামের পুরো পরিবর্তনের জন্য আবেদন নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি)।
এছাড়া, জন্মতারিখ, নিজের নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন একবার করা হলে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।
নতুন এই সিদ্ধান্তের কারণে এনআইডির তথ্য সংশোধনের ক্ষেত্রে কোন ধরনের আবেদন মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা হবে এবং কোনগুলো কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে, সে সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন