প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন যে, স্বর্ণের দাম কমার পেছনে দেশবাসীর অবদান রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, গত মে মাসে অপ্রয়োজনে স্বর্ণ না কেনার আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় জনগণ স্বর্ণের চাহিদা কমিয়েছে, ফলে দামও কমেছে। বর্তমানে অনেকেই তাকে জানাচ্ছেন যে, তার পরামর্শ মেনে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার ফলে তারা অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) লখনউয়ের গোমতি নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মোদি এ কথা বলেন।
মোদি গত মে মাসের কথা স্মরণ করে বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, যদি খুব প্রয়োজন না থাকে অন্তত এক বছর স্বর্ণ কিনবেন না।’
তিনি তার এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ‘এক বেলা খাবার ত্যাগ করার’ আহ্বানের সঙ্গে তুলনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ওই সময় এই দেশের জনগণ শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র আজও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ যখন দেশবাসীকে স্বর্ণ কেনা কমিয়ে দেয়ার আহ্বান জানালেন, তারা সেটিই করলেন—আর স্বর্ণের দামও কমে গেল। আজ মানুষ আমাকে বলছেন, মোদীজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ মেনে চলেছি, আর এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।’
গত কয়েক মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ৯ মে প্রধানমন্ত্রী মোদির আহ্বানের আগের দিন প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৫ হাজার ২৫০ টাকা, বর্তমানে তা কমে ১২ হাজার ৫২৩ টাকায় নেমে এসেছে। ‘গুডরিটার্নস’-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে এই দাম প্রযোজ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন