প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণী (১৮) প্রেমিকের বাসায় গিয়ে কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপনের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রেমিক শান্ত পালকে (২৭) পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, ওই যুবককে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা সোমবার (৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
মৃত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। আটক শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সফিপুর আহমদ নগর এলাকার রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তর সঙ্গে তিন বছর ধরে নিহত তরুণীর বড় ভাইয়ের শ্যালিকার প্রেমের সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় রোববার সকালে তরুণী নিজ বাড়ি ময়মনসিংহের ভালুকা থেকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হন। পরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শান্তর সঙ্গে দেখা হয়। অভিযোগ রয়েছে যে, শান্ত ওই তরুণীকে ভাড়া বাসায় নিয়ে দিনভর কয়েক দফা শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
এ সময় তরুণী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেমিক শান্ত নিজেই তরুণীর পরিবারকে মোবাইল ফোনে এই খবর জানান। এরপর রাতেই শান্ত তরুণীর মরদেহ তাদের গ্রামের বাড়ি ভালুকায় নিয়ে যান। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের সন্দেহ হলে তারা শান্তকে আটক করেন। পরে তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনাক্ত হয় যে, ধর্ষণের পর রক্তক্ষণের কারণে তরুণীর মৃত্যু হয়েছে। এরপর এলাকাবাসী শান্তকে পিটুনি দিয়ে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করে। কালিয়াকৈর থানার পুলিশ পরে ওই যুবককে তাদের হেফাজতে নেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন