প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম নগরবাসীর সহযোগিতা চেয়েছেন।
রোববার (১২ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে তিনি এই সহযোহিতা চান।
ডিএনসিসির বিভিন্ন এলাকা ও রাস্তায় জমে থাকা পানি অপসারণ ও ড্রেন পরিষ্কার করার জন্য নগরবাসীর প্রতি সহযোহিতার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, গত ৪৮ ঘণ্টার অতিভারি বর্ষণে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানীসহ নানা এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে কিছু কিছু এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা যার যার অবস্থান থেকে নিজেদের এলাকার জলাবদ্ধ পরিস্থিতির খোঁজখবর নেবেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। কোথাও যদি জরুরি সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট টিমকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলার জন্য ইতোমধ্যে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ড্রেন, নালা ও পানি নিষ্কাশনের পথগুলো সচল রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় পানি জমে আছে, সেখানে দ্রুত পানি অপসারণের জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। ওয়াটার পাম্পগুলো সচল রাখা হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।
তাদের মতে, অতিবৃষ্টির সময়ে জলাবদ্ধতার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, নগরায়ণের ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, অনেক জায়গায় ড্রেন ও খাল ভরাট হওয়া বা সংকুচিত হওয়া, অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং দীর্ঘদিনের পুরনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ।
ডিএনসিসি প্রশাসক বলেন, তারা দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত খাল ও নালা পরিষ্কার এবং আধুনিক পানি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করছে। তবে আকস্মিক অতিভারি বৃষ্টির মতো প্রাকৃতিক পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে কাজ করছি। জনগণের ভোগান্তি কমানোই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন