প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জ জেলার টানা পাঁচ-ছয় দিনের সহিংসতার পর পরিস্থিতি শান্ত হওয়ার পর আজ শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে মধ্যাঞ্চলের ২১টি রুটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটের পরিবহন, লোকাল বাস, ট্রাক, ভারী ও হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে। এছাড়া ফরিদপুর অঞ্চলে দুই দিন পর দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের ফলে গত কয়েকদিনের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। এর ফলে ফরিদপুর-গোপালগঞ্জ-যশোর-খুলনা-কুষ্টিয়া, সাতক্ষীরা ও ঢাকা রুটে বাস চলাচল আবারও শুরু হয়েছে।
এর আগে বুধবার বিকেল থেকে গোপালগঞ্জ-সাতক্ষীরা রুটে বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল ৬টার পর থেকে এ মহাসড়ক দিয়ে আবারও বাস চলাচল শুরু হয়।
এদিকে ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে হানিফ এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহনসহ ১০ থেকে ১৫টি পরিবহনের বাস চলাচল স্বাভাবিক ছিল।
সাতক্ষীরা লাইনের ফরিদপুর কাউন্টার ম্যানেজার হাবিব জানিয়েছেন, দুই দিন সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার থেকে এ রুটে আবার বাস চলাচল শুরু হয়েছে।
ফরিদপুর-টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার ম্যানেজার জানান, বুধবার রাত থেকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জের রুট দিয়ে তাঁদের বাস আগের নিয়মে চলাচল করছে।
গোপালগঞ্জ ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে তাঁদের বাস স্বাভাবিক নিয়মে চলাচল করছে। তবে বাসের ট্রিপের সংখ্যা কিছুটা কমে গেছে।
সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল বলেন, শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন ও এইচআর পরিবহনসহ ১৫টি কোম্পানির বাস সাতক্ষীরা থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পারাপার হয়ে চলাচল করছে। তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও পরিবহন মালিকদের মধ্যে এখনো শঙ্কা কাটেনি। এ অবস্থায় অনেকে ঝুঁকি নিয়ে গোপালগঞ্জ রুটে বাস চালাচ্ছেন। রাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শনিবার সকাল থেকে আগের নিয়মে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অপর দিকে পরিবহন, লোকাল বাস এবং বৃহত্তর জেলার আন্তজেলা বাস চলাচলের বিষয়ে ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইয়াসিন মোল্লা বলেন, ‘গোপালগঞ্জ ঠান্ডা, আমরাও ঠান্ডা।’
ফরিদপুর বড় বাস মালিক সমিতির নেতা ও মালিক মো. শুকুর মোল্লা বলেন, ‘সবকিছু ঠিকঠাক আছে, তাই বাস চলাচলও শুরু হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন