প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্ত থেকে মামুনুর রশিদ (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককালে তার কাছে ১০টি সোনার বার পাওয়া গেছে। সোনার বারগুলো ভারতে পাচারের জন্য তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে আটক করা হয় তাকে।
আটক মামুনুর রশিদ পাঁচবিবির রতনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সালুয়া বিল এলাকায় অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন হিসেবে মামুনুর রশিদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০টি সোনার বার জব্দ করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন