প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাবি সংস্কার আন্দোলন নামক প্লাটফর্মের আহ্বায়ক ও রাকসুর সাবেক আলোচিত ও সমালোচিত জিএস সালাহউদ্দিন আম্মার এবং তার সহযোগিরা রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম প্রদান করেছেন।
তারা জানান, যদি উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করা হয়, তবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারী দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়, রাকসু নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবিতে গত ৪ নভেম্বর রাবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। স্মারকলিপিতে ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের জন্য আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে নির্ধারিত সময় অতিবাহিত হলেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমতাবস্থায়, রাবি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী চার দিনের চূড়ান্ত আল্টিমেটাম প্রদান করা হচ্ছে।
রাকসু নির্বাচনের সুস্পষ্ট দাবি জানিয়ে রাবি সংস্কার আন্দোলনের নেতারা বলেন, আগামী ১৬ তারিখের মধ্যে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বান এবং সিনেটের কার্যক্রম সচল করতে হবে। এই সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ না করলে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, রাকসু নির্বাচন আয়োজনে এখন আর কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্য মহোদয়কে সিন্ডিকেটের অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি নেই, যার কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। ডাকসু নির্বাচনের মতো পরিস্থিতি এখানে নেই। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অত্যন্ত শান্ত ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তাই এই পরিবেশ বজায় রাখতে রাখতে তারা চান, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হোক। কোনো ধরনের ‘যদি-কিন্তু’ ছাড়াই অবশ্যই রাকসু নির্বাচন দিতে হবে।
সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা রাকসু নির্বাচন আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন