প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন।
তিনি রোববার(৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে নিজ শহরে যাওয়ার পরিকল্পনা করেছেন। নতুন রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে ঠাকুরগাঁও শহরজুড়ে বিশেষ সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গ্রহণ করা হয়েছে। শহরের প্রধান সড়ক, আইল্যান্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে। তাছাড়া, শহরে নানারকম তোরণ, ব্যানার ও ফেস্টুনও শোভা পাচ্ছে।
আজ সকালে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও পৌঁছানোর কথা রয়েছে সফরের প্রথম দিনে। জন্মভূমিতে পা রেখে তিনি প্রথমে শহরের গোয়ালপাড়া সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন। পরে বিকেলে জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনায় অংশগ্রহণ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট সংসদ সদস্যদের সর্বসম্মত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। শপথ নেওয়ার পর এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর।
রাষ্ট্রপতির আগমন নিয়ে স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে, তাদের মাঝে রয়েছে একগুচ্ছ নাগরিক দাবি ও প্রত্যাশা। জেলার অবহেলিত শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই সাধারণ মানুষের আশা।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির জানান, প্রিয় ব্যক্তিত্বকে বরণ করতে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিকেলের সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, ৫ সেপ্টেম্বর থেকেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক ও অনুষ্ঠানস্থলে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন