প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনের ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজনের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি প্রতিযোগিতাকে ঘিরে হলে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হল প্রাঙ্গণে ‘তারাদের ক্রীড়ানন্দন’ শীর্ষক আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন।
উদ্বোধনের আগে হলের জিমনেসিয়াম এবং শিক্ষার্থীদের আঁকা ‘জুলাইয়ের ক্যানভাস’ শীর্ষক দেয়ালপত্রিকার উদ্বোধন করা হয়। পরে হল প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চা-চক্রের আয়োজন করা হয়। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম, দাবা, বাস্কেটবল নিক্ষেপ, টেবিল টেনিস, লুডু ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টে হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে।" তিনি আরও বলেন, "সুযোগ-সুবিধা তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব, তবে নিজেদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষার্থীদেরই।" উপাচার্য বলেন, হলে থাকার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি বলেন, "এই হল ও বিশ্ববিদ্যালয়কে নিজেদের মনে করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "বীর প্রতীক তারামন বিবির মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জন্য গৌরবের।" তিনি আশা প্রকাশ করেন যে, "তার নামে নামাঙ্কিত এই হলের শিক্ষার্থীরাও নিজেদের দক্ষতা, পেশাগত জ্ঞান ও মানবিক গুণাবলি দিয়ে দেশকে গৌরবান্বিত করবে।" তিনি উল্লেখ করেন, "২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও সমান ও বীরত্বপূর্ণ অংশগ্রহণ ছিল।" নতুন বাংলাদেশ গড়তে হলে নিজেদের আগে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, "শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং একাডেমিক ও কো-কারিকুলার কার্যক্রমের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে রয়েছে।" তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ে অর্জিত স্বাধীনতাকে কোনোভাবেই স্বেচ্ছাচারিতায় রূপ নিতে দেওয়া যাবে না।" তিনি আরও বলেন, "বরং নিজেদের বিবেক ও দায়বদ্ধতার জায়গায় অটল থাকতে হবে।" নেতিবাচকতা পেছনে ফেলে ইতিবাচক দিকগুলো লালন করার আহ্বান জানান তিনি। কোষাধ্যক্ষ বলেন, "নিজেদের স্বচ্ছতা ও সততার মাধ্যমে আমাদের ছাত্রীরা একদিন দেশ ও বিশ্বমঞ্চে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন